এবারও দেশব্যাপী ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং ইবাদত-বন্দেগিতে ধর্মপ্রাণ মুসলমানরা পবিত্র শবে কদর পালন করবেন।

এ রাত ‘হাজার মাসের চেয়েও উত্তম’। কারণ এই রাতেই শেষ নবী হযরত মুহাম্মদ (সা.) এর ওপর পবিত্র কুরআন অবতীর্ণ হয় এবং এই রাতকে কেন্দ্র করে ‘কদর’ নামে একটি সূরাও নাজিল হয়।

এ রাতে ইবাদত-বন্দেগি এবং কুরআন তেলাওয়াতের মধ্যদিয়ে ধর্মপ্রাণ মুসলমানরা মহান রাব্বুল আলামিনের রহমত কামনা করে থাকেন।

এই রাতে মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর অনুসারীদের সম্মান বৃদ্ধি করা হয়। সারা বিশ্বের মুসলমানদের কাছে তাই এই রাত অনেক পুণ্যময় ও মহিমান্বিত।

এইচএন