পাকিস্তানের অর্থ মন্ত্রণালয় আর্থিক প্যাকেজের বিষয়টি প্রকাশ করেছে। শাহবাজের সফরসঙ্গীদের মধ্যে অর্থমন্ত্রী ড. মিফতা ইসমাইলও রয়েছেন।

অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, পাকিস্তানের রিজার্ভের করুণ দশা কাটাতে সৌদি আরবের কাছে দুই বিলিয়ন ডলার চাওয়া হবে। এছাড়া রিজার্ভ হিসেবে আগে দেওয়া ৩ বিলিয়ন ডলার পরিশোধের মেয়াদ বাড়ানোর আহ্বানও জানানো হবে। আর তেলের মূল্য হিসেবে বকেয়া পড়া ১.২ বিলিয়ন ডলার পরিশোধের সময়ও বাড়ানোর আহ্বান জানানো হবে।

উল্লেখ্য, ইমরান খানের পিটিআই সরকার ৪ শতাংশ সুদে সৌদি আরবের কাছ থেকে তিন বিলিয়ন ডলার নগদ পেয়েছিল। এছাড়া ৩.৪ শতাংশ হারে তেলের দাম পরিশোধ এক বছরের জন্য স্থগিত করা হয়েছিল।

এমআই