দ্য ওয়েদার জানিয়েছে, বঙ্গোপসাগর, আরব সাগর এবং সংলগ্ন লাক্ষাদ্বীপে একটি গভীর নিম্নচাপ তৈরি হতে পারে। আগামী ২১ অক্টোবর নাগাদ এই ঘূর্ণিঝড়টি শক্তিশালী আকার ধারণ করতে পারে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে এই ঘূর্ণাবর্ত পশ্চিম এবং উত্তরপশ্চিম দিকে অগ্রসর হবে। তারপর থেকেই নিম্নচাপের প্রভাবে ভারি বৃষ্টিপাত হতে পারে।
ভারতীয় আবহাওয়া অফিস আরও জানায়, এখন পর্যন্ত যা পূর্বাভাস মিলেছে, তাতে মুম্বাই এবং পুনেতে এটি সর্বাধিক প্রভাব ফেলতে পারে। তাপমাত্রা নেমে যেতে পারে ১৬ থেকে ১৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। ২২ থেকে ২৩ অক্টোবর উপকূলীয় জেলাগুলোতে ভারি থেকে অতিভারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।
এ ছাড়া শিগগিরই বঙ্গোপসাগরেরও খুব গভীর নিম্নচাপ তৈরি হতে চলেছে। এতে শুক্রবারের পর এটি প্রভাব ফেলতে পারে উড়িষ্যা, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ উপকূলে।
এনএইচ





