সিরিয়ার কারাগারে ১১ হাজার বন্দীকে নির্যাতন করে হত্যা করা হয়েছে।
প্রেসিডেন্ট বাসার আল আসাদের বিরুদ্ধে গণঅভ্যুত্থান শুরু হওয়ার পর এসব ঘটনা ঘটে।
আজ মঙ্গলবার যুদ্ধাপরাধ পর্যবেক্ষক দলের তিনজন প্রসিকিউটরের বরাত দিয়ে বিবিসি জানায়, নিহতদের ছবি ফাঁস করেছেন সরকারের পক্ষত্যাগী এক ব্যক্তি। প্রসিকিউটররা তার ফাঁস করা ৫৫ হাজার ছবি পরীক্ষা করে ঘটনার সত্যতা পেয়েছেন। এই ছবিগুলোর ম্যধ্যে ২৭ হাজার ছবি তুলেছে সরকারি ফটোগ্রাফার।
তবে সিরিয়ার সরকার নির্যাতন করে বন্দীদের হত্যা করার অভিযোগ অস্বীকার করেছে।
বুধবার সুইজারল্যান্ডের জেনেভায় সরকার ও বিদ্রোহীদের মধ্যে শান্তি আলোচনা শুরুর একদিন আগে এই প্রতিবেদন প্রকাশ করা হলো।
উল্লেখ্য,তিন বছর আগে আসাদ বিরোধী আন্দোলন শুরু হওয়ার পর সিরিয়ায় প্রায় এক লাখ বিদ্রোহী নিহত এবং কয়েক লাখ বাস্তুচ্যুত হয়েছে।
আন্তর্জাতিক
সিরিয়ার ১১ হাজার বন্দীকে নির্যাতন করে হত্যা
সিরিয়ার কারাগারে ১১ হাজার বন্দীকে নির্যাতন করে হত্যা করা হয়েছে। প্রেসিডেন্ট বাসার আল আসাদের বিরুদ্ধে গণঅভ্যুত্থান শুরু হওয়ার পর এসব ঘটনা ঘটে। আজ মঙ্গলবার যুদ্ধাপরাধ পর্যবেক্ষক দলের তিনজন প্রসিকিউটরের বরাত দিয়ে বিবিসি জানায়, নিহতদের ছবি ফাঁস করেছেন সরকারের পক্ষত্যাগী এক ব্যক্তি।





