ভারতের মেঘালয়ে ট্রাক দুর্ঘটনায় কমপক্ষে ১৬ জন নিহত এবং অর্ধশতাধিক আরোহী গুরুতর আহত হয়েছেন। খবর এনডিটিভির।

মেঘালয়ের পার্বত্য জেলা খাসিতে রোববার একটি বেপরোয়া ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রোড ডিভাইডারের উপর উঠে গেলে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে বেশির ভাগই নারী ও শিশু বলে জানান স্থানীয় এক পুলিশ কর্মকর্তা। প্রথমে ট্রাকটিতে ৩০ জন যাত্রী উঠলেও পরে এটিতে ৬৫ জনেরও বেশি লোক উঠে।

অতিরিক্ত যাত্রীবোঝাই ট্রাকটি বেপরোয়া গতিতে চালিয়ে আসার সময় নিয়ন্ত্রণ হারায় বলে এর যাত্রীরা জানান।

তিনি আরও জানান,পাহাড়ি ওই রাস্তা দিয়ে দিয়ে তারা একটি গির্জায় প্রার্থনার উদ্দেশ্যে যাচ্ছিলেন।

মাহমুদ