ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য উত্তরাখণ্ডে যাত্রীবাহী একটি বাস দুর্ঘটনায় কমপক্ষে ৪৪ জন নিহত হয়েছে।

পুলিশ জানিয়েছে, যাত্রীবাহী বাসটি একটি গভীর খাদে পড়ে গেলে এই ব্যক্তিরা নিহত হয়েছেন। খবর স্কাই নিউজ, শিনহুয়ার।

দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের একজন কর্মকর্তা দীপেশ চন্দ্র কালা বলেছেন, দুর্ঘটনায় ৪৪ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও অন্তত তিনজন। এখন হতাহত ব্যক্তিদের উদ্ধারে অভিযান চালানো হচ্ছে।

এদিকে পুলিশ জানিয়েছে, ওই ঘটনার পর উদ্ধার অভিযান শুরু হয়েছে। বাসটিতে কতজন যাত্রী ছিলেন সেটি তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

জেড