ভারতের রাজস্থানে সরকার পরিচালিত একটি বাড়িতে দূষিত পানি পান করে সাত শিশুসহ ১১ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে।

এ ঘটনায় অসুস্থ তিন শিশুকে জয়পুর জেলার একটি হাসপাতালে পাঠানো হয়েছে। আজ শুক্রবার দেশটির স্থানীয় সংবাদ মাধ্যমগুলো এ তথ্য জানিয়েছে।

এ ঘটনায় সরকারের সমালোচনা করে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছে বিরোধী দলের নেতাকর্মীরা।

এসএম