শিগগিরই প্রথম সফরে ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি।

রোববার পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী গণমাধ্যমকে এ কথা জানিয়ে বলেন, 'দিনক্ষণ এখনও ঠিক হয়নি। তবে তিনি আসছেন।' 'আমি অবশ্যই যাব' এ কথা জন কেরি আমাকে বলেছেন বলেও উল্লেখ করেন তিনি।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরির সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে তাকে ঢাকা সফরের আমন্ত্রণ জানিয়ে আসেন মাহমুদ আলী।

কেএইচ