পাকিস্তানে ভারি বর্ষণের কারণে ছাদ ধসে ও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অন্তত ৪০ জন মারা গেছে। নিহতদের মাঝে নারী ও শিশু রয়েছে।
দেশটির ইংরেজী দৈনিক ডন-এর অনলাইন সংস্করণে বলা হয়, বুধবার রাত থেকে বৃহস্পতিবার সন্ধ্যার মধ্যে পাঞ্জাব ও লাহোরে এসব মৃত্যুর ঘটনা ঘটে।
এদের মধ্যে লাহোরে ১৫ জন এবং শিয়ালকোট ও গুজরানওয়ালায় ৭ জনের মৃত্যু হয়েছে।
এছাড়া পাঞ্জাব প্রদেশের বিভিন্ন স্থানে ছাদ ধসে মৃত্যু হয়েছে ২৫ জনের। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২৮ জন। পাঞ্জাবের উদ্ধারকারী সংস্থার মহাপরিচালক রিজওয়ান নাসির বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, জীবিত এবং আহতদেরকে উদ্ধারের জন্য আমরা ধ্বংসাবশেষগুলো সরিয়ে ফেলছি। প্রদেশের বিভিন্ন এলাকা থেকে এখনো দুর্ঘনার খবর আসছে। হতাহতের সংখ্যা বাড়তে পারে।
ঢাকা, ৫ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, টিআই





