বিচারপতি নিয়োগে মোদি সরকারের ভূমিকা খারিজ করে দিয়েছেন ভারতের সুপ্রিমকোর্ট। সরকারের ন্যাশনাল জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কমিশন (এনজেএসি) আইনকে অসাংবিধানিক আখ্যা দেয়া হয়েছে।

বিচারপতি নিয়োগে ৯৯তম সংবিধান সংশোধনী পাস করে এনজেএসি আইন পাস করে এনডিএ সরকার। এ বিষয়ে টেলিকমমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ বলেছেন, এনজেএসি ব্যবস্থায় রাজনৈতিক হস্তক্ষেপের আশংকা রয়েছে। এ রায়ের ফলে ভারতের বিচার বিভাগ ও রাজনৈতিক নেতাদের মধ্যে দ্বন্দ্ব দেখা দিতে পারে।  এনজেএসিকে অসাংবিধানিক আখ্যা দিয়ে ডিভিশন বেঞ্চ জানিয়েছেন, এ কমিশন আদালতের স্বাধীনতার হস্তক্ষেপের সমান।

বিচারপতিদের নিয়োগ করার অধিকার রয়েছে একমাত্র বিচারপতিদের। সুপ্রিমকোর্টের পাঁচ সদস্যের বেঞ্চ শুক্রবার এ রায় দেন। যদিও একজন বিচারপতি এর বিরোধিতা করেন।সুত্র:এনডিটিভি ও টাইমস অব ইন্ডিয়া

এমএইচ