এছাড়া তেল আবিবের একটি সামরিক ঘাঁটিতেও ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান সমর্থিত এই গোষ্ঠীটি। এ খবর দিয়েছে আল জাজিরা।
ইসরাইল সেনাবাহিনী জানিয়েছে, তেল আবিবসহ মধ্য এবং উত্তর ইসরাইলের আকাশে সাইরেন বাজানো হয়। এছাড়া উত্তর ইসরাইলে ছোড়া কয়েকটি ক্ষেপণাস্ত্র তারা প্রতিহত করেছে।
দেশটির সেনাবাহিনী স্বীকার করেছে, লেবানন থেকে ২৫০টি প্রজেক্টটাইল ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। ওদিকে মেডিকেল সংস্থা জানিয়েছে, এসব হামলায় ১১ জন গুরুতর আহত হয়েছেন। মধ্য বৈরুতে ইসরাইলি হামলায় ২৯ জন নিহতের ঘটনার একদিন পরই লেবানন থেকে এই হামলা চালানো হলো।
এনএইচ





