[b]কায়রো:[/b] মিশরের ক্ষমতাচ্যুত সাবেক রাষ্ট্রপ্রধান মোহাম্মদ মুরসিকে হত্যাকাণ্ডের মামলাটি এক সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে। গত সপ্তাহে একটি শুনানিতে নিজেকে ‘বৈধ প্রেসিডেন্ট’ হিসেবে দাবি করার দিন কয়েক পর শনিবার তাকে আবারো আদালতে নেয়া হয়। এই নিয়ে একই সপ্তাহের মধ্যে দুবার আদালতে হাজির করা হয় মিশরের সাবেক এই প্রেসিডেন্টকে।
সংবাদমাধ্যমের সূত্র অনুযায়ী, শনিবার কায়রোর পুলিশ অ্যাকাডেমিতে পৌঁছেন মুরসি। ২০১২ সালে ক্ষমতায় থাকাকালীন রাষ্ট্রপতির বাসভবনের কাছে সরকারবিরোধীদের আন্দোলনের সময় বিদ্রোহীদের হত্যাকাণ্ডে মদদ থাকার অভিযোগে আবারো আদালতের মুখোমুখি হতে হয়েছে সাবেক এই প্রেসিডেন্টকে। বর্তমানে নিষিদ্ধ মুসলিম ব্রাদারহুডের আরো ১৪ জন কর্মী সঙ্গে এই অভিযোগে অভিযুক্ত হয়েছেন তিনি।
আদালতে মুরসির উপস্থিত হওয়ার বিষয়টিকে কেন্দ্র করে নাশকতার আশংকায় আদালত চত্বরে বিপুল পরিমাণ নিরাপত্তা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়। সূত্র: আলজাজিরা
ঢাকা, ২ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম)//এসএমএ
আন্তর্জাতিক
মুরসির মামলা স্থগিত
কায়রো: মিশরের ক্ষমতাচ্যুত সাবেক রাষ্ট্রপ্রধান মোহাম্মদ মুরসিকে হত্যাকাণ্ডের মামলাটি এক সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে। গত সপ্তাহে একটি শুনানিতে নিজেকে ‘বৈধ প্রেসিডেন্ট’ হিসেবে দাবি করার দিন কয়েক পর শনিবার তাকে আবারো আদালতে নেয়া হয়।





