মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের জনসংখ্যা, শরণার্থী ও অভিবাসন বিষয়ক সহকারী মন্ত্রী এ্যান সি. রিচার্ড চারদিনের বাংলাদেশ সফরে আসছেন মঙ্গলবার।

আগামী ২০-২৩শে জানুয়ারি পর্যন্ত বাংলাদেশে অবস্থানকালে এ্যান রিচার্ড পররাষ্ট্র, স্বরাষ্ট্র, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়, এনজিও এবং আন্তর্জাতিক এনজিও, ইউএনএইচসিআর, আইওএম এর আঞ্চলিক প্রতিনিধি এবং গণমাধ্যমসহ সরকার ও বেসরকারী গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে সভা ও আলোচনা করবেন।

এছাড়া, রিচার্ড ঢাকায় বিস এর একটি কন্ফারেন্স এ অংশ নিবেন এবং কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন।

উল্লেখ্য, মার্কিন সহকারী মন্ত্রী অ্যান রিচার্ড ২০১২ সালে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের জনসংখ্যা, শরণার্থী ও অভিবাসন বিষয়ক সহকারী মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন।

তিনি আমেরিকার জর্জটাউন বিশ্ববিদ্যালয় থেকে ফরেন সার্ভিস বিষয়ে স্নাতক ও শিকাগো বিশ্ববিদ্যালয় থেকে পাবলিক পলিসি বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রী লাভ করেন।

অ্যান রিচার্ড ২০১২ সালে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের জনসংখ্যা, শরণার্থী ও অভিবাসন বিষয়ক সহকারী মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন।    

পররাষ্ট্র দপ্তরে যোগদানের পূর্বে অ্যান রিচার্ড শরণার্থী, অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত এবং অন্যান্য সঙ্ঘর্ষের ভুক্তভোগীদের সাহায্যে কর্মরত আন্তর্জাতিক দাতা সংস্থা ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটির (আইআরসি)-তে সরকার সম্পর্ক ও অ্যাডভকেসি এর সভাপতি ছিলেন।

এছাড়াও তিনি জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ে সেন্টার ফর ট্রান্স-আটলান্টিক রিলেশন্স এর অনাবাসিক ফেলো এবং হেনরি এল স্টিমসন সেন্টারের বোর্ড মেম্বার ছিলেন।                  

১৯৯৯ থেকে ২০০১ সাল পর্যন্ত মিস. রিচার্ড পররাষ্ট্র দপ্তরের সেক্রেটারি’স অফিস অব রিসোর্সেস, প্ল্যানস এন্ড পলিসি এর পরিচালক ছিলেন। ১৯৯৭ থেকে ১৯৯৯ সাল পর্যন্ত তিনি পিস কোরের উপ প্রধান আর্থিক কর্মকর্তা ছিলেন।

এর আগে তিনি পররাষ্ট্র দপ্তরের ডেপুটি সেক্রেটারি’স অফিস অব রিসোর্সেস, প্ল্যানস এন্ড পলিসি এর জ্যেষ্ঠ উপদেষ্টা হিসেবে এবং ইউএস অফিস অব ম্যানেজমেন্ট এন্ড বাজেট এর বাজেট পরীক্ষক হিসেবে কাজ করেছেন।            

১৯৯৩ থেকে ১৯৯৪ সাল পর্যন্ত মিস. রিচার্ড কাউন্সিল অন ফরেন রিলেশনের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক ফেলো ছিলেন এবং ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ যে দলটি তৈরি করেছিল সেই দলের অংশ হিসেবেও কাজ করেছেন।

এছাড়া ১৯৮৫ থেকে ১৯৮৬ সাল পর্যন্ত তিনি জার্মানির রবার্ট বোশ ফাউন্ডেশনের ফেলো ছিলেন মিস রিচার্ড। তিনি ১৯৮৪ সালে প্রেসিডেন্সিয়াল ম্যানেজমেন্ট ইন্টার্ন হিসেবে প্রথম যুক্তরাষ্ট্র সরকারে যোগদান করেন।        

মিস. রিচার্ড বিভিন্ন বিষয়ের উপর অনেক মনোগ্রাফ ও প্রবন্ধ লিখেছেন । যেমনঃ বৈদেশিক সহায়তার জন্য আন্তর্জাতিক সমন্বয়, সন্ত্রাস মোকাবেলা, বৈদেশিক সাহায্য আরও সাশ্রয়ী করার কৌশল এবং হাইতি, সুদান ও আফগানিস্তান এর বিশেষ মানবিক সংকট বিষয়ে।            

মিস. রিচার্ড জর্জটাউন বিশ্ববিদ্যালয় থেকে ফরেন সার্ভিস বিষয়ে স্নাতক ও শিকাগো বিশ্ববিদ্যালয় থেকে পাবলিক পলিসি বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রী লাভ করেন। তিনি বিদেশে অস্ট্রিয়া, জার্মানি এবং ফ্রান্সে বসবাস করেছেন। তিনি বিবাহিত এবং দুই সন্তানের জননী।

কেবি