পেপসির মোড়কে থাকা অবৈধ বিয়ারের একটি বড় চালান জব্দ করেছে সৌদি আরবের কাস্টমস কর্তৃপক্ষ। তারা জানায়, চোরাকারবারীরা পেপসির মোড়কে অবৈধ বিয়ার আনার চমকপ্রদ উপায় বের করেছিলো, কিন্তু তাতেও শেষরক্ষা হয়নি।
কাস্টমস কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, জব্দ করা পেপসির ওই ক্যানগুলোর মোড়কের নিচে সত্যিকার অর্থে ছিলো সবুজ এবং সাদা হেইনকেন বিয়ারের ক্যান। যা লুকাতে তারা পাচারকারীরা পেপসির সুদৃশ্য মোড়ক ব্যবহার করেছিলো।
প্রসঙ্গত, সৌদি আরবে বিয়ার অথবা মদ খাওয়া বা বেচাকেনা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচনা করা হয়।
এমএ





