আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেছেন, তার দেশের সেনাবাহিনী আফগানিস্তানের নিরাপত্তা রক্ষার জন্য প্রস্তুত রয়েছে; কাজেই মার্কিন সেনারা দেশত্যাগ করতে পারে। আফগান সেনাবাহিনী বর্তমানে দেশটির শতকরা ৯৩ ভাগ এলাকার নিরাপত্তা রক্ষার দায়িত্ব পালন করছে।
শনিবার আফগানিস্তানের সংসদে প্রেসিডেন্ট হিসেবে নিজের সর্বশেষ ভাষণে কারজাই বলেন, তিনি কোনো অবস্থায়ই আমেরিকার সঙ্গে কথিত নিরাপত্তা চুক্তিতে সই করবেন না। মার্কিন সরকার আফগানিস্তানে বাস্তবায়নের জন্য নিরাপত্তা চুক্তির যে খসড়া তৈরি করেছে তাতে বলা হয়েছে, ২০১৪ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে পূর্বপরিকল্পনা অনুযায়ী সব সেনা প্রত্যাহার করবে না ওয়াশিংটন। এ ছাড়া, যেসব সেনা থেকে যাবে তারা খুন ও ধর্ষণের মতো অপরাধ করলেও আফগানিস্তানে তাদের বিচার করা যাবে না।
এ চুক্তিতে সই না করার ক্ষেত্রে প্রেসিডেন্ট কারজাই কঠোর অবস্থান নিলেও আগামী মাসে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনের সব প্রার্থী ওই চুক্তি সই করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন। ইঙ্গো-মার্কিন বাহিনী আফগানিস্তান দখল করার পর ২০০১ সালে হামিদ কারজাই দেশটির প্রেসিডেন্ট হন। এরপর ২০০৪ ও ২০০৯ সালে পরপর দু’বার নির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। এ কারণে, সংবিধান অনুযায়ী কারজাই আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিতে পারেননি।
শনিবার পার্লামেন্টে দেয়া ভাষণে প্রেসিডেন্ট কারজাই বলেন, তার দেশের ওপর আগ্রাসন চালিয়ে ২০০১ সালে যুদ্ধ চাপিয়ে দিয়েছিল আমেরিকা। তিনি মার্কিন সরকারকে উদ্দেশ করে বলেন, সন্ত্রাসবাদের মূলোৎপাটন চাইলে যেসব দেশ ও মহল সন্ত্রাসবাদকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন। আফগান প্রেসিডেন্ট বলেন, তার দেশের নিরাপত্তা বাহিনী বিদেশি সেনাদের সহায়তা ছাড়াই আফগানিস্তানের নিরাপত্তা রক্ষা করার মতো সক্ষমতা অর্জন করেছে। তিনি তালেবানকে আফগান সরকারের সঙ্গে শান্তি আলোচনায় বসারও আহ্বান জানিয়েছেন। সূত্র: আইআরআইবি
[b]ঢাকা, ১৬মার্চ, টাইমনিউজবিডি// টিআই[/b]
মার্কিন সেনারা চলে যেতে পারে, আমরা প্রস্তুত: কারজাই
আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেছেন, তার দেশের সেনাবাহিনী আফগানিস্তানের নিরাপত্তা রক্ষার জন্য প্রস্তুত রয়েছে; কাজেই মার্কিন সেনারা দেশত্যাগ করতে
সাবেক সেনা কর্মকর্তা হাফিজ গ্রেফতার
সাবেক সেনা কর্মকর্তা আব্দুল হাফিজকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।
অরুণাচল সীমান্তে নতুন করে উত্তেজনা, মুখোমুখি চীন-ভারতীয় সেনারা
ভারতের অরুণাচল প্রদেশ সীমান্তের একাধিক স্থানে চীনা সেনাদের সঙ্গে ভারতীয় সেনাদের মুখোমুখি অবস্থান ও উত্তেজনা অব্যাহত রয়েছে। গত জুলাই থেকে এ পরিস্থিতি চলছে বলে জানিয়েছেন ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশের (আইটিবিপি) মহাপরিচালক শত্রুজিৎ সিং কাপুর। সীমান্তে চলমান উত্তেজনা নিয়ে এটিই ভারতের পক্ষ থেকে প্রথম আনুষ্ঠানিক স্বীকারোক্তি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
স্বেচ্ছাসেবক দলের নেতা গুমে দুই সেনা কর্মকর্তাসহ ১৫ জনের বিরুদ্ধে অভিযোগ
গাজীপুরের টঙ্গী পূর্ব থানা ২৭ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি সুজন মিয়াকে ২০১৯ সালের ২৭ মার্চ গুমের ঘটনায় মানবতাবিরোধী অপরাধে দুই সেনা কর্মকর্তাসহ ১৫ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করা হয়েছে।
সাবেক সেনা কর্মকর্তা গুলশান আরা ও দেবাশীষ কারাগারে
সরকারবিরোধী ষড়যন্ত্র, সহিংসতায় উসকানি, অবৈধ অর্থায়ন ও সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের অভিযোগে পল্লবী থানায় করা মামলায় অবসরপ্রাপ্ত দুই সেনা কর্মকর্তা কাজী গুলশান আরা (৪৩) ও বিজয় দেবাশীষ নারায়ন পালকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে সেনা মোতায়েনের পরিকল্পনা নেই: ইসি সানাউল্লাহ
জুনাঈদ ইসলাম জামিল, ঠাকুরগাঁও : ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। জাতীয় নির্বাচনের তুলনায় প্রায় তিন গুণ বেশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েনের পরিকল্পনা থাকায় বাড়তি নিরাপত্তা বাহিনীর প্রয়োজন হবে না বলে মনে করছে নির্বাচন কমিশন।
















