মার্কিন যুক্তরাষ্ট্রের কোস্ট গার্ডের বরাতে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
বৃহস্পতিবার (২২ জুন) অতিরিক্ত আরও ১০টি জাহাজ এবং বেশ কয়েকটি দূরবর্তী সাবমেরিন অনুসন্ধান অভিযানে যোগ দিচ্ছে বলে জানায় উদ্ধারকারী কর্মকর্তারা অনুসন্ধানের নেতৃত্ব দেওয়া ক্যাপ্টেন জানান, ‘আপনাদের সঙ্গে খোলামেলা কথা বললে আমি বলব, আমরা জানি না তারা কোথায় আছে।’
তবে সাগরের বিশাল এলাকাজুড়ে তল্লাশি চালানোর সময় বিশেষ এক ধরনের শব্দ শনাক্ত হয়েছে। কিন্তু এই শব্দ নিখোঁজ ডুবোযান থেকে এসেছে কিনা তা পরিষ্কার নয়।
গত রোববার (১৮ জুন) মোট ৯৬ ঘণ্টার অক্সিজেন নিয়ে সাগরের তলদেশের উদ্দেশে যাত্রা শুরুর কিছুক্ষণ পরই মাদারশিপ পোলার প্রিন্সের সঙ্গে টাইটাইনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
বৃহস্পতিবার স্থানীয় সময় সকালের দিকেই টাইটানে অক্সিজেন সরবরাহ শেষ হয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে।
এন





