বাস থেকে নামতে গিয়েএক যাত্রীর মোবাইল তুলে নিয়ে চম্পট দেওয়ার চেষ্টা। ধাওয়া করতে গেলে পুলিশকে ভয় দেখানোর অভিযোগ পকেটমারের বিরুদ্ধে। স্থানীয়দের তৎপরতায় ধৃত দুষ্কৃতী।
আজ সকাল সাড়ে ৯টা নাগাদ কলকাতার শেক্সপিয়র সরণি ও জওহরলাল নেহরু রোডের সংযোগস্থলে এই ঘটনা ঘটে।
অভিযোগ, কলকাতা-মন্দিরতলা রুটের ধর্মতলাগামী বাস থেকে নামার সময় সুমিত চট্টোপাধ্যায় নামে এক বাসযাত্রীর পকেট থেকে মোবাইল তুলে নেয় এক দুষ্কৃতী। বাস থেকে নেমে ওই যাত্রীর চিত্কারে সতর্ক হয়ে পালানোর সময় দুষ্কৃতীকে ধাওয়া করতে যান ট্রাফিক কনস্টেবল গোলক ভুঁইঞা। অভিযোগ, তাঁকে ব্লেড বের করে ভয় দেখায় ওই দুষ্কৃতী।
যদিও স্থানীয়দের তত্পরতায় ধরা পড়ে যায় সে। রাজেশ রায় নামে ওই দুষ্কৃতীকে গ্রেফতার করেছে হেস্টিংস থানার পুলিশ। সূত্র: এবিপি আনন্দ।
ইআর





