সৌদি আরবসহ উপসাগরীয় দেশগুলোতে বুধবার ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে।

সোমবার এসব দেশে সাওয়ালের চাঁদ দেখা যায়নি। আল জাজিরার প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

সৌদি আরব ছাড়াও সংযুক্ত, কাতার আরব আমিরাত, বাহরাইন, কুয়েতের ধর্মীয় কর্তৃপক্ষ বুধবার ঈদুল ফিতর অনুষ্ঠিত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।

এছাড়া অস্ট্রেলয়িা, ইয়েমেন, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, সিঙ্গাপুরেও বুধবার পালিত হবে ঈদুল ফিতর। ভারতে বৃহস্পতিবার ঈদুল ফিতর পালিত হবে।

মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, কানাডাসহ ইউরোপ ও আমেরিকার দেশগুলো সাধারণত সৌদি আরবের সাথে মিলিয়ে ঈদুল ফিতর পালন করে। এসব দেশেও বুধবার পালিত হবে মুসলমানদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব।

এমআইএস