ব্যাপক পরিবর্তন আনা হয়েছে পাকিস্তানের সেনাবাহিনীতে। দুর্নীতির অভিযোগে দুই সিনিয়র জেনারেলসহ ১২ জন কর্মকর্তাকে চাকরিচ্যুত করা পাক সেনাপ্রধান জেনারেল রাহিল শরিফ।
কয়েক দিন আগেই এক লেফটেন্যান্ট জেনারেল, এক মেজর জেনারেল, পাঁচ ব্রিগেডিয়ার, তিন কর্নেল এবং এক মেজরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছিল। একইসঙ্গে অভিযোগে দুই সেনাকর্মীকেও সরিয়ে দেয়া হয়েছে। নিজের পদক্ষেপ সম্পর্কে পাক সেনাপ্রধান বলেছেন, এই মুহূর্তে পাকিস্তানে দৃঢ়তা, উন্নয়ন এবং একতার বিশেষ প্রয়োজন। তাই এই পদক্ষেপ।
যদিও বিভিন্ন মহলের মতে, জঙ্গি সন্ত্রাস মোকাবিলায় পাক সেনার ব্যর্থতা নিয়ে সমালোচনা বাড়ছিল। সাধারণ মানুষের মধ্যেও ক্ষোভ তৈরি হয়েছিল। একইসঙ্গে দুর্নীতির অভিযোগও উঠছিল। পরিস্থিতি সামলাতে একসঙ্গে এতজনকে বরখাস্ত করে স্বচ্ছতার বার্তা দেয়া হলো বলে ধারণা।
তাছাড়া প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের সন্তানদের নাম পানামা পেপার্স দুর্নীতিতে প্রকাশ হওয়ার প্রেক্ষাপটে এই ঘটনা ঘটার আরেকটি তাৎপর্য রয়েছে বলে অনেকে মনে করা হয়।
সূত্র : পাকিস্তান এক্সপ্রেস ট্রিবিউন
এমআইএস





