গ্রেফতাররা হলেন মঞ্জুর রহমান (২৩), আশরাফুল ইসলাম (২১) ও আব্দুল কাশেম (২৩)। আসামের লখিমপুর জেলার লালুক থেকে তাদের গ্রেফতার করা হয়। ​

গ্রেফতারকৃতদের পরিবারের দাবি, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে দেশজুড়ে চলা শান্তিপূর্ণ ছাত্র-আন্দোলনকে সমর্থন জানাতে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলেছিলেন এই তিন যুবক। আন্দোলন সংগঠিত করার আগে তারা স্থানীয় লালুক থানায় লিখিত অনুমতি চেয়ে আবেদন করেন। কিন্তু পুলিশ অনুমতি না দিয়ে উল্টো আন্দোলন আয়োজন করার অপরাধে তিনজনকেই গ্রেফতার করে জেলে পাঠায়।

গ্রেফতার মঞ্জুর ও আশরাফুল এমকমের ছাত্র এবং আব্দুল কাশেম ফার্মাসিউটিক্যাল সায়েন্সে স্নাতক শেষ করে বর্তমানে একটি বেসরকারি স্কুলে শিক্ষকতা করেন। ​

এ বিষয়ে মঞ্জুরের বাবা মজিবুর রহমান দ্য ওয়ারকে বলেন, ‘শান্তিপূর্ণ আন্দোলনের চেষ্টা করে আমার ছেলে কোনো অসাংবিধানিক কাজ করেনি। আমার ছেলে তো তখনো কোনো প্রতিবাদ মিছিল করেনি, শুধু একটা সভার আয়োজন করার চেষ্টা করেছিল।’

আশরাফুলের বাবা আয়ুব আলির অভিযোগ করেন, ‘আমরা মুসলিম, আর কেবল সেই কারণেই আমাদের ছেলেদের ইচ্ছাকৃতভাবে নিশানা করা হচ্ছে।’

গত ২৩ জুলাই এই তিন যুবকের বিরুদ্ধে মামলা করে গ্রেফতার করা হয়।

সূত্র: দ্য হিন্দুস্তান গেজেট

এস