সৌদি আরবে পৃথক দুটি ঘটনায় দুই সৈন্য নিহত হয়েছে। এর মধ্যে ইয়েমেন থেকে ছোড়া গোলার আঘাতে এক সৈন্য এবং সীমান্তবর্তী এলাকায় সামরিক গাড়ি উল্টে আরো এক সৈন্য নিহত হয়েছে। সৌদি কর্তৃপক্ষ মঙ্গলবার এ কথা জানিয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের উদ্ধৃতি দিয়ে সরকারি সংবাদ সংস্থা স্পা’র খবরে বলা হয়, সৌদি আরবের জাজান অঞ্চলের একটি সীমান্ত ফাঁড়িতে সোমবার ইয়েমেন থেকে ছোড়া গোলা ও রকেট আঘাত হানে। এতে দেশটির এক সৈন্য নিহত ও তিন জন আহত হয়।
এদিকে ইয়েমেনের সীমান্তবর্তী একটি এলাকায় সামরিক গাড়ি উল্টে সৌদি আরবের আরো এক সৈন্য নিহত হয়।
রিয়াদ রোববার জানায়, ইয়েমেনে থেকে ছোড়া রকেটের আঘাতে এক সৌদি জেনারেল নিহত হন। গত মার্চে ইয়েমেন ইরান সমর্থিত বিদ্রোহীদের ওপর সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলা শুরুর পর এই প্রথম বারের মত সৌদি আরবের উচ্চপদস্থ কোন সামরিক কর্মকর্তা নিহত হলেন।
জেডআই





