সৌদি আরব ইয়েমেনে আর্ত মানবতার সেবায় জরুরি সহায়তা হিসেবে বিপুল অর্থসহায়তা প্রদান করার প্রতিশ্রুতি দিয়েছে। ইয়েমেনে মানবাধিকার সংরক্ষণে জাতিসংঘ প্রয়োজনীয় অর্থ সরবরাহের আহ্বান জানালে সৌদি আরব এ প্রতিশ্রুতি দেয়।

শুক্রবার সৌদি আরবের বর্তমান যুবরাজ সালমান বিন আব্দুল আজিজ জানান দ্রুততম সময়ে প্রায় দুই হাজার ১৩৫ কোটি টাকা ইয়েমেনের জন্যে মানবাধিকার রক্ষার্থে প্রেরণ করা হবে। এ সময়ে ইয়েমেনের সাধারণ মানুষদের ‘ভাতৃপ্রতীম ইয়েমেনি’ বলে আখ্যায়িতকরেন তিনি।

সৌদি আরব ২৪ মার্চ থেকে ইয়েমেনে হুতি ঘাঁটি লক্ষ্য করে বোমাহামলা শুরু করেছে। এখনও পর্যন্ত ইয়েমেনের ২২টি প্রদেশের মধ্যে ১৮টি প্রদেশ এ হামলার আওতায় এসেছে। এতে বাস্তুচ্যূত হয়েছে প্রায় এক লাখ ৫০ হাজার মানুষ। যুদ্ধ-পরিস্থিতিতে সৃষ্ট তীব্র খাদ্য সংকটের শিকার হচ্ছে প্রায় এক কোটি ২০ লাখ মানুষ।

জাতিসংঘের জরীপ অনুযায়ী সৌদি নেতৃত্বাধীন বিমানহামলায় এখনও পর্যন্ত নিহত হয়েছেন ৮৩১ জন। এদের মধ্যে উল্লেখযোগ্যসংখ্যক নিহত সাধারণ মানুষ। আহতের সংখ্যা ২,৭৫৪।

জেআই