তবে ফেরত দেওয়া মরদেহ দুটি কার তা আনুষ্ঠানিকভাবে জানায়নি হামাস।

রেডক্রসের প্রতিনিধি দল গাজা থেকে মরদেহ দুটি ইসরায়েলি সেনাদের কাছে হস্তান্তর করে। এরপর সেগুলো পরিচয় নিশ্চিতের জন্য তেল আবিবের আবু কবির ফরেনসিক ইনস্টিটিউটে পাঠানো হয়। ইসরায়েলি কর্মকর্তাদের বরাতে জানা গেছে, পরিচয় শনাক্তে দুই দিন বা তারও বেশি সময় লাগতে পারে।

তবে অতীতে হামাসের পাঠানো মরদেহগুলো আবু কবির ফরেনসিক ইনস্টিটিউটের বিশেষজ্ঞরা এক দিনের মধ্যেই শনাক্ত করতে সক্ষম হয়েছেন।

নতুন দুটি মরদেহ জিম্মিদের বলে নিশ্চিত হলে হামাস এখন পর্যন্ত মোট ১২টি জিম্মির লাশ ইসরায়েলের কাছে হস্তান্তর করেছে। সংগঠনটির হাতে এখনো ১৬টি মরদেহ রয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এর আগে গত সপ্তাহে হামাস জানায়, তাদের কাছে থাকা সব জিম্মির লাশ ফেরত দেওয়া হয়েছে। তবে গাজায় ধ্বংসস্তূপের নিচে এখনো কিছু মরদেহ থাকতে পারে বলে জানিয়েছিল তারা। সে ক্ষেত্রে সেগুলো উদ্ধার ও শনাক্তে উন্নত যন্ত্রপাতি ও আন্তর্জাতিক সহায়তা প্রয়োজন হবে বলেও উল্লেখ করেছে গোষ্ঠীটি।

এনএইচ