প্রাণঘাতী করোনাভাইরাসে (কোভিড-১৯) বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৩৮ লাখ ৮০ হাজার ছাড়িয়ে গেছে। আর এই মহামারিতে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০ লাখ ১২ হাজার ছাড়িয়েছে।

জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, আজ (০১ অক্টোবর) বৃহস্পতিবার সকাল পর্যন্ত করোনায় বিশ্বে আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৩৮ লাখ ৮০ হাজার ৮৯৬ জন। আর বিশ্বে করোনায় মৃতের সংখ্যা ১০ লাখ ১২ হাজার ৯৬৪ জন।

বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি যুক্তরাষ্ট্রে। আজ (০১ অক্টোবর) বৃহস্পতিবার সকাল পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ৭২ লাখ ৩২ হাজার ৮২৩ জন। আরা মারা গেছে ২ লাখ ৬ হাজার ৯১৮ জন।

যুক্তরাষ্ট্রের পর মৃত্যু বিবেচনায় করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ হচ্ছে ব্রাজিল। আক্রান্তের দিক থেকে তৃতীয় স্থানে থাকলেও মৃত্যু বিবেচনায় দেশটির অবস্থান দ্বিতীয়। লাতিন আমেরিকার দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ৪৮ লাখ ১০ হাজার ৯৩৫ জন এবং মৃত্যু হয়েছে ১ লাখ ৪৩ হাজার ৯৫২ জনের।

আক্রান্তের দিক থেকে দ্বিতীয় স্থানে থাকা ভারত মৃত্যু বিবেচনায় আছে তৃতীয় স্থানে। এ পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ৬২ লাখ ২৫ হাজার ৭৬৩ জন। আর মৃত্যু হয়েছে ৯৭ হাজার ৪৯৭ জনের।

মৃত্যু বিবেচনায় যুক্তরাষ্ট্রের প্রতিবেশী মেক্সিকো চতুর্থ স্থানে থাকলেও আক্রান্ত বিবেচনায় দেশটির অবস্থান নয় নম্বরে। মেক্সিকোতে আজ (০১ অক্টোবর) বৃহস্পতিবার সকাল পর্যন্ত আক্রান্ত হয়েছে ৭ লাখ ৪৩ হাজার ২১৬ জন এবং মৃত্যু হয়েছে ৭৭ হাজার ৬৪৬ জনের।

ইউরোপের দেশ যুক্তরাজ্য মৃত্যু বিবেচনায় রয়েছে পঞ্চম স্থানে, তবে আক্রান্তের দিক থেকে দেশটির অবস্থান ১৪তম। এখন পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ৪ লাখ ৫৫ হাজার ৮৪৬ জন এবং মৃত্যু হয়েছে ৪২ হাজার ২৩৩ জনের।

এদিকে, বাংলাদেশে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৩২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫ হাজার ২৫১ জন।

একই দিনে করোনায় আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও ১ হাজার ৪৩৬ জন। ফলে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৩ লাখ ৬৩ হাজার ৪৭৯ জন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় আরও ১ হাজার ৭৮৯ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়াল ২ লাখ ৭৫ হাজার ৪৮৭ জনে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনাবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এমবি