ভারতে ঘূর্ণিঝড় ফণীর তাণ্ডবে মৃতের সংখ্যা বেড়ে ৮ জনে দাঁড়িয়েছে। তাদের সবাই দুর্গত ওড়িশা রাজ্যের বিভিন্ন স্থানের বাসিন্দা।
ঝড়ের তাণ্ডবে পুরী এলাকায় এক কিশোরসহ তিনজনের মৃত্যু হয়েছে। ভুবনেশ্বরে তিন জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নয়াগড় মাথায় মৃত্যু বয়েছে এক নারীর। কেন্দ্রাপাড়ায় এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজ।
নিহতদের মধ্যে একজন বয়োজ্যেষ্ঠ ব্যক্তি আশ্রয়শিবিরে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। ঝড়ের মধ্যে বাইরে যাওয়া এক ব্যক্তির ওপর গাছ পড়লে তিনিও নিহত হন।
১৯৯৯ সালের ঘূর্ণিঝড়ের পর এটাই এখন পর্যন্ত সবচেয়ে শক্তিশালী। ঝড়ের তাণ্ডব থেকে নাগরিকদের সুরক্ষায় ইতোমধ্যেই প্রায় ১২ লাখ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। তাদের জন্য ত্রাণের ব্যবস্থা করা হয়েছে।
জেড





