কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে মানুষ সাধারণত উদ্বিগ্ন হয় বা টেনশনে ভুগে থাকে। আর এ সময় স্বাভাবিক খাওয়া-দাওয়ার ইচ্ছে অনেকের চলে যায়।
ছোট একটা খাবার, কিন্তু এত গুণ! বলছি কাঠ বাদামের গুণের কথা। এই এক বাদাম আপনাকে যে পরিমাণ উপকার করবে জানলে অবাক হবেন আপনি। প্রচুর পরিমাণ নিউট্রিশনে ভরপুর এই কাঠ বাদাম আপনাকে করে তুলতে পারে লাবণ্যময়ী।
এছাড়া কাঠ মাদামে রয়েছে প্রচুর ভিটামিন ও পটাশিয়াম। প্রতিদিন সকালে দুটো করে কাঠ বাদাম যদি নাস্তার তালিকায় রাখেন, ফলাফল আপনি নিজেই পাবেন।
টানা না খেয়ে থাকলে আমরা শুধু খিটখিটেই হয়ে যাই না, সহজে মেজাজও হারিয়ে ফেলি। বিভিন্ন গবেষণায় দেখা গেছে, খালি পেটে থাকলে মানুষ বেশিরভাগ ক্ষেত্রে ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলে।
এ জন্য ব্যক্তিগত জীবন বা ক্যারিয়ারের ক্ষেত্রে কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই ভালো করে খাওয়া-দাওয়া করুন। এমনটাই জানাচ্ছে বার্তা সংস্থা ইউএনবি।
এখন কথা হচ্ছে বড় সিদ্ধান্ত নেওয়ার আগে কী খাবেন? অতিরিক্ত কিছু খাবেন না। আগে দেখে নিন, শেষ কখন খেয়েছেন, আরো একবার খাওয়ার সময় আপনার হয়ে গেছে কি না। খাওয়ার সময় হয়ে গেলে স্বাভাবিক খাওয়া-দাওয়া করুন।
অ্যামিনো অ্যাসিড সমৃদ্ধ খাবার খেলে মন শান্ত হয়, সিদ্ধান্ত নিতে সুবিধে হয়। রেড মিট, চিকেন স্যুপ, চকলেট, বাদাম, কলায় অ্যামিনো অ্যাসিড রয়েছে।
এএস





