তীব্র গরমের কথা মাথায় রেখে এবারের সংগ্রহে প্রাধান্য দেওয়া হয়েছে গ্রীষ্মের উপযোগী আরামদায়ক সুতি ও হালকা ফেব্রিক। শাড়িগুলোতে টাই-ডাই, হ্যান্ডক্রাফটেড টেক্সচার এবং জলছাপের মতো স্নিগ্ধ রঙের কারুকাজ ব্যবহার করা হয়েছে, যা একইসাথে স্বস্তি ও প্রশান্ত সৌন্দর্য নিশ্চিত করে।
মায়েদের রুচি ও স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে কালেকশনটিতে রাখা হয়েছে বিচিত্র সব পোশাক, আভিজাত্যময় শাড়ি, রেডি-টু-ওয়্যার স্টিচ ড্রেস, সিঙ্গেল কামিজ, আনস্টিচ সালোয়ার-কামিজ।
রঙ বাংলাদেশ বরাবরই তাদের নিজস্ব ঐতিহ্যবাহী মোটিফের জন্য পরিচিত। এবারের আয়োজনেও সেই ঐতিহ্যের সাথে আধুনিক কাটিংয়ের সমন্বয় করা হয়েছে। সহজ, মার্জিত এবং রুচিশীল স্টাইলই এই মা দিবস আয়োজনের মূল বৈশিষ্ট্য। দৈনন্দিন ব্যবহার থেকে শুরু করে যেকোনো ঘরোয়া উৎসবে মায়েরা যাতে স্বচ্ছন্দে পরতে পারেন, সেভাবেই পোশাকগুলো তৈরি।
মা দিবসের এই বিশেষ সংগ্রহটি পাওয়া যাচ্ছে দেশজুড়ে ছড়িয়ে থাকা রঙ বাংলাদেশ-এর ২০টি আউটলেটে। এছাড়া প্রযুক্তিবান্ধব গ্রাহকদের জন্য ঘরে বসে কেনাকাটার সুবিধাও রয়েছে। অনলাইনে অর্ডার করতে ভিজিট করুন তাদের ই-কমার্স ওয়েবসাইট (www.rang-bd.com) অথবা তাদের অফিসিয়াল ভেরিফায়েড ফেসবুক পেজে।
মায়ের নিঃস্বার্থ ভালোবাসার প্রতি সম্মান জানিয়ে এবার আপনার উপহারটি হোক একটু ভিন্ন ও বিশেষ। প্রিয় মায়ের হাসিতে নতুন আনন্দ যোগ করতে ঘুরে আসতে পারেন রঙ বাংলাদেশ-এর এই উৎসব আয়োজনে।
এমএম