আজ তবে যারা ভাজা পছন্দ করেন, তাদের জন্য রেসিপি দেওয়া যাক। চলুন জেনে নেওয়া যাক মচমচে ইলিশ ভাজার সঠিক রেসিপি-
- তৈরি করতে যা লাগবে
- ইলিশ মাছের টুকরো ৬ পিস
- আদার রস- ১ চা চামচ
- লেবুর রস- ১ চা চামচ
- মরিচ গুঁড়া- ১ চা চামচ
- হলুদ গুঁড়া- সিকি চা চামচ
- ময়দা- আধা কাপ
- গোলমরিচ ভাঙা- আধা চা চামচ
- সয়াসস- ১ চা চামচ
- পেঁয়াজ কুচি- ১ কাপ
- কাঁচামরিচ কুচি- ২-৩টি
- তেল- পরিমাণমতো।
- যেভাবে তৈরি করবেন
মাছ ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিন। এবার তাতে লেবুর রস, আদার রস, হলুদ, লবণ ও মরিচ গুঁড়া দিয়ে ভালো করে মাখুন। সয়াসস দিন। আধা ঘণ্টা পর মাখানো মাছ শুকনো ময়দায় গড়িয়ে নিন। ৫-৬ মিনিট পর প্যানে তেল (সরিষার) দিয়ে মাছ ভেজে নিন। এবার ওই তেলেই পেঁয়াজ কুচি ও কাঁচা মরিচ কুচি ভেজে নিন। পরিবেশন পাত্রে মাছ রেখে উপরে ভাজা পেঁয়াজ ও কাঁচা মরিচ ছড়িয়ে দিন।
এনএইচ





