ইবনে সিনা ট্রাস্টে ‘মেডিকেল অফিসার (এমও)’ পদে নিয়োগ দেওয়া হবে।
নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন।
আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন।
পদের নাম : মেডিকেল অফিসার (এমও)।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা :
স্বীকৃত যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এমবিবিএস পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। প্রার্থীর এক বছরের ইন্টার্নশিপসহ বিএমডিসি রেজিস্ট্রেশন থাকতে হবে। যোগাযোগদক্ষতা, চাপের মধ্যে কাজের মানসিকতা থাকতে হবে।
কর্মস্থল : ঢাকা।
বেতন : আলোচনা সাপেক্ষে।
আবেদনের প্রক্রিয়া :
প্রার্থীদের সদ্যতোলা দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, জীবনবৃত্তান্ত ও অন্যান্য কাগজপত্র নিম্নোক্ত ঠিকানায় পাঠাতে হবে।
ঠিকানা : দ্য ইবনে সিনা ট্রাস্ট, হাউস : ৪৮, রোড: ৯/এ, ধানমণ্ডি, ঢাকা-১২০৯।
আবেদনের শেষ তারিখ : ৩১ জানুয়ারি, ২০২১।
সূত্র- বিডিজবস
এমবি





