ঘি আপনার শুষ্ক ত্বকের জন্য পুষ্টিকর উপাদান। এতে অত্যাবশ্যক ফ্যাটি অ্যাসিড রয়েছে যা আপনার ত্বক নরম এবং নমনীয় রাখতে সাহায্য করে এবং আপনার ত্বকের কোষগুলোকে হাইড্রেট করে যা প্রাকৃতিক ঔজ্জ্বল্য বাড়ায়।
আয়ুর্বেদে হলুদ এবং বেসনের সঙ্গে মিশিয়ে ঘি ব্যবহার করে ত্বকের যত্ন নেওয়ার কথা উল্লেখ আছে। চলুন জেনে নেওয়া যাক নরম এবং উজ্জ্বল ত্বক পেতে কীভাবে ঘি দিয়ে বাড়িতেই বানাবেন ফেসমাস্ক-
সারা বছর যারা শুষ্ক ত্বকের সমস্যায় ভোগেন, তারা ভরসা রাখুন ঘিয়ে। অল্প একটু ঘি নিয়ে হাত-পা, কনুই, হাঁটুর মতো শুকনো অংশে কয়েক মিনিট মাসাজ করুন, শুষ্কতা দ্রুত কমে যাবে। ঘি শুষ্ক ত্বকের উপর একটি সুরক্ষার আস্তরণ তৈরি করে দেয় এবং ত্বক আরও শুকিয়ে যেতে দেয় না।
ত্বকের তারুণ্য ধরে রাখতে ঘিয়ের মতো কার্যকর আর কিছুই নেই। ঘিয়ের ভিটামিন ই-এর মধ্যে অ্যান্টি-এজিং গুণ রয়েছে। প্রতিদিন অল্প ঘি খেলে আপনার ত্বক থাকবে টানটান, বলিরেখামুক্ত।
গোসলের আগে তেল ব্যবহারের অভ্যাস থাকে অনেকেরই। এক্ষেত্রে আদর্শ তেল হিসেবে জুড়ি নেই ঘিয়ের। চার-পাঁচ ফোঁটা ঘি নিয়ে তার সঙ্গে আপনার পছন্দের এসেনশিয়াল অয়েল পরিমাণমতো মিশিয়ে নিন। গোসলের আগে এই তেলটা সারা গায়ে মেখে নিন, ত্বক তুলতুলে নরম থাকবে সারা বছর।
কখনো কখনো আয়নায় তাকালে নিজের চোখদুটিকে খুব ক্লান্ত মনে হয়। কয়েক ফোঁটা ঘি নিয়ে চোখের চারপাশে হালকা হাতে মাসাজ করুন। নিয়মিত করলে দ্রুত দীপ্তি ফিরবে চোখের, ক্লান্তভাবও কেটে যাবে।
শীতের সময় ছাড়াও সারা বছর ঠোঁট ফাটে? ঘিয়ের চেয়ে ভালো লিপবাম কিন্তু আর পাবেন না। ঠোঁটে অল্প ঘষে নিন, ঠোঁট হয়ে উঠবে কোমল, নরম আর চকচকে।
এএস





