রান্না করার সময় সবজির খোসা ছাড়িয়ে নেওয়া হয়। কিন্তু যদিবলা হয় খোসা না ছাড়িয়েই রান্না করবেন তবে নিশ্চয়ই অবাক হবেন। তাই তো। তবেবিজ্ঞানীরা বলছেন, সবজি অথবা ফলের খোসা ছাড়িয়ে খেলে এর পুষ্টিগুণ কমে যায়।এমন কিছু সবজি ও ফল আছে যার খোসা ছাড়িয়ে খাওয়া উচিত নয়।
জেনে নেওয়া যাক কোন কোন সবজির খোসা ছাড়িয়ে খাওয়া উচিত নয়।
আলু
রান্নার সময় আলুর খোসা ছাড়িয়ে নেওয়া হয়। তবে এটা মোটেই কাজের কথা নয়।আলুর মধ্যে যে ভিটামিন ‘বি’ বা মিনারেল আছে তার ২০ শতাংশই থাকে খোসারমধ্যে। এমনকি সমস্ত ফাইবারও থাকে আলুর খোসার মধ্যেই। ফলে খোসা ছাড়ালে আলুরপুষ্টিগুণ অনেকটাই কমে যায়।
বেগুন
ভর্তা করার সময় বেগুনের খোসা ফেলে দেওয়া হয়। বেগুনের খোসাতে নাসুনিননামের একটি ফাইটোনিউট্রিয়েন্ট রয়েছে। সেল ড্যামেজ রুখতে এবং বিভিন্নবয়সজনিত অসুখবিসুখে এটি খুবই কার্যকর। ফলে বেগুনের খোসা ছাড়িয়ে খেলে তাকিন্তু অ্যান্টি-এজিংয়ের বিরুদ্ধে লড়াইতে আপনাকে অনেকটাই পিছিয়ে দেয়।
মিষ্টি আলু
মিষ্টি আলুর খোসায় রয়েছে ভিটামিন সি, বেটাক্যারোটিন ও পটাশিয়াম। ফলে তাছাড়িয়ে খেলে এই উপাদানগুলো কিন্তু বাদ পড়ছে আপনার ডায়েট থেকে।
শশা
শশার খোসায় প্রচুর পরিমাণ অ্যান্টি-অক্সিডেন্ট ও ফাইবার রয়েছে। ফলেইমিউনিটি বা কোষ্ঠকাঠিন্যতে খুবই কাজে দেয় শশা। কিন্তু বেশির ভাগ সময়স্যালাদ তৈরির সময় শশার খোসা ফেলে দেওয়া হয়।
গাজর
শশার মতো গাজরেও সমস্ত অ্যান্টি-অক্সিডেন্ট রয়েছে এর খোসাতে। কিন্তুখোসা ছাড়ানো গাজর খেলে তার পুষ্টিগুণ ব্যাহত হয়। খোসা না ছাড়িয়ে ভালো করেধুয়ে গাজর খাওয়া উচিত।
আপেল
হজমের গোলমাল হয় বলে অনেকেই আপেলের খোসা ছাড়িয়ে খান। আপেলের খোসায়রয়েছে প্রচুর পরিমাণ ফাইবার। খোসা ছাড়ালে তা বের হয়ে যায়। আপেলের খোসারমধ্যে ভিটামিন সি-সহ ট্রিটারপেনয়েডস রয়েছে, যা ক্যান্সারের বিরুদ্ধেলড়াইয়ে উপযোগী|
এআইজে





