এগিয়ে চলেছে বিশ্ব সম্প্রদায়। তথ্য-প্রযুক্তির অবদানে বিশ্বায়নের এ যুগে সামাজিক পরিবর্তন ঘটছে সর্বত্রই।
শহর-নগর গ্রাম্য সমাজ চলছে একই গতিতে। আর সভ্যতার এই যুগেও কুসংস্কারের বন্ধিদশা থেকে মুক্তি মিলেনি যে গ্রামটির মানুষের, সেই গ্রামটির নাম হলো ভিলওয়ারা। এই গ্রামেই পুরুষের জুতো মুখে করে জল খাচ্ছেন এখান মেয়েরা।
বিজ্ঞান ও প্রযুক্তিতে এগিয়ে চলেছে ভারত। কিন্তু কুসংস্কারের বন্ধন থেকে এখনও মুক্তি পায়নি এই দেশটির। তারই নিদর্শন এই ভিলওয়ারা গ্রাম।
দক্ষিণ রাজস্থানের ছোট্ট একটা গ্রাম এটি। নাম ভিলওয়ারা। এখানেই আছে বাংকায়া মাতার মন্দির। এই মন্দিরে গেলেই দেখা যাবে পুরুষের জুতো মুখে করে জল খাচ্ছেন মেয়েরা।
এই মন্দিরে খুব সাধারণ দৃশ্য এটা। এখানে মেয়েরা আসেন অশুভ শক্তির হাত থেকে মুক্তি পাওয়ার আশায়। আর সেই মুক্তির জন্যই তাঁরা এমন সব রীতি মানেন যা প্রত্যক্ষ করাও অত্যন্ত অপ্রীতিকর।
শুধু জুতো ধোয়া জল খাওয়াই নয়, তার আগে মাইলের পর মাইল সেই জুতো মাথায় করে হেঁটে মন্দিরে আসতে হয়।
এর পরে প্রায় ২০০টি সিঁড়ি ভেঙে নামতে হয় মন্দির সংলগ্ন পুকুরে। এর পরে জুতো ধুয়ে জল খাওয়ার পালা।
সেখানেই শেষ নয়। এর পরে ফের জুতো মুখে ও মাথায় করে নিয়ে বাড়ি ফেরা। সব কিছুই নাকি অশুভ শক্তির থেকে মুক্তি পাওয়ার আশায়।
এসএম





