রাজশাহীর পবা উপজেলার মুরারীপুর এলাকায় অভিযান চালিয়ে ১ হাজার ৩৩১ বোতল ফেনসিডিলসহ দুই যুবককে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
শুক্রবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়। এরা হচ্ছে- মুরারীপুর এলাকার হান্টু মন্ডল (৩০) ও টিপু সুলতান (২৮)।
বিষয়টি নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রাজশাহীর সহকারী পরিচালক জিল্লুর রহমান জানান, গ্রেফতারকৃতরা পবা উপজেলার মুরারীপুর এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তাদের বিরুদ্ধে পবা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।
কেএইচ





