এর আগে রাজশাহী ও নাটোরের বাস মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ বিরোধকে কেন্দ্র করে শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে এ রুটে বাস চলাচল ব্যাহত হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাজশাহী থেকে দর্শনার উদ্দেশে ছেড়ে যাওয়া রাব্বি পরিবহনের একটি বাস নাটোরে আটকে দেন স্থানীয় বাস মালিক ও শ্রমিকরা। পরে বাসটির যাত্রীদের নামিয়ে অন্য একটি বাসে তুলে দর্শনার দিকে পাঠানো হয়।

পরবর্তীতে ওই বাসটি ছেড়ে দেওয়া হলেও রাজশাহী থেকে বাস চলাচল বন্ধের ঘোষণা দেওয়া হয়। শুরুতে রাজশাহী থেকে চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ ও জয়পুরহাট রুটে বাস চলাচল স্বাভাবিক ছিল। এ ছাড়া কয়েকটি বাস নাটোর হয়ে ঢাকা ও রংপুরেও চলাচল করে। পরে ধীরে ধীরে সব রুটেই বাস চলাচল বন্ধ হয়ে যায়।

দীর্ঘ সময় বাস চলাচল বন্ধ থাকায় শুক্রবার বিভিন্ন কাউন্টারে এসে যাত্রীরা অপেক্ষা করেও গন্তব্যে যেতে পারেননি। অনেককে শেষ পর্যন্ত বাসায় ফিরে যেতে হয়। কেউ কেউ বাধ্য হয়ে বিকল্প পরিবহনে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করেন। এতে যাত্রীদের মধ্যে ক্ষোভ দেখা দেয়।

শনিবার দুপুরে আলোচনার মাধ্যমে মালিক-শ্রমিকদের বিরোধের সমাধান হওয়ায় বাস চলাচল ফের শুরু হয়।

রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হেলাল বিষয়টি নিশ্চিত করে জানান, আলোচনার মাধ্যমে বিরোধের অবসান হয়েছে। এরপরই রাজশাহী-নাটোর হয়ে দেশের বিভিন্ন রুটে বাস চলাচল স্বাভাবিক করা হয়েছে।

এস