রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে জাল টাকা চক্রের নারী সদস্যসহ দুই জনকে আটক করেছে র্যাব। এ সময় তাদের কাছ থেকে ২ লাখ ৮৮ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়।
সোমবার রাত ৯টার দিকে তাদের আটক করে র্যাব-১০ এর একটি দল। র্যাবের মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক মাকসুদুল আলম এ বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১০ এর একটি দল ওই এলাকায় অভিযান চালিয়ে তাদের দুইজনকে আটক করে। আটকদের নাম জানা যায়নি।
আটকের সময় তাদের কাছ থেকে ২ লাখ ৮৮হাজার টাকা মূল্যের জাল টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত টাকার মধ্যে রয়েছে ১৯১টি ১ হাজার টাকা এবং ১৯৪টি ৫০০ টাকার জাল নোট। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এমকে





