শ্রম মন্ত্রণালয়ের নির্দেশে আগামী ২৬ জুলাইয়ের মধ্যে তৈরি পোশাক শিল্প শ্রমিকদের বেতন-বোনাস না দেয়া হলে শ্রমিকরা রাস্তায় আন্দোলনে নামতে বাধ্য হবে বলে জানিয়েছে বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংহতি।

শনিবার সকাল সোয়া ১১টায় সংগঠনটি রানা প্লাজার হতাহতদের ক্ষতিপূরণ ও গার্মেণ্টস শ্রমিকদের ঈদের বেতন-বোনাসের দাবিতে প্রেসক্লাবের সামনে মানববন্ধনে এ হুমকি দেয় তারা।

মানববন্ধনে শ্রমিক নেত্রী তাসলিমা আক্তার বলেন, ঈদে শ্রমিকদের বেতন-বোনাস না দেয়ার জন্য নানা ফন্দিফিকির করে মালিকপক্ষ। আমরা ২০ রোজার মধ্যে বেতন-বোনাস পরিশোধের দাবি জানিয়েছিলাম।

তিনি বলেন, শ্রম মন্ত্রণালয় থেকে ২৬ জুলাইয়ের মধ্যে বেতন-বোনাস পরিশোধের নির্দেশ দেয়া হয়েছে। যদি সেই সময়ের মধ্যে বেতন-বোনাস না দেয়া হয় তাহলে শ্রমিকরা রাস্তায় আন্দোলনে নামতে বাধ্য হবেন।
ঢাকা, ১৯ জুলাই (টাইমনিউজবিডি.কম) জেএ