ফেনী মডেল থানার ছয় উপ-পরিদর্শক (এসআই ) কে বিভিন্ন উপজেলায় বদলি করা হয়েছে।
ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) সাইফুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।
রোববার এসআই আলমগীরকে পরশুরাম থানায়, এরশাদকে ফুলগাজীতে, গোলাম হাক্কানীকে ছাগলনাইয়ার ঘোপাল পুলিশ তদন্ত কেন্দ্রে, মো. মেসবাহ উদ্দিনকে সোনাগাজী আদর্শগ্রাম তদন্ত কেন্দ্রে, জোবাইদুর নাহারকে সোনাগাজীতে ও এসআই ফারুকুল ইসলামকে ফুলগাজী থানায় বদলি করা হয়েছে।
২০ মে ফুলগাজী উপজেলা পরিষদ চেয়ারম্যান একরামুল হক (৪৭) হত্যাকাণ্ডের পর থেকে প্রশাসনে রদ-বদলের গুঞ্জন শোনা যাচ্ছিল।
এক সঙ্গে ৬ জনের বদলি করার কারণ জানতে চাইলে পুলিশ সুপার বলে, প্রশাসনিক কাজের সুবিধার্থে ও জনস্বার্থে তাদের বদলি করা হয়েছে।
[b]ঢাকা, ১ জুন (টাইমনিউজবিডি.কম)// এসআর
[/b]
জাতীয়
এক সঙ্গে ফেনী মডেল থানার ৬ এসআইয়ের বদলি
ফেনী মডেল থানার ছয় উপ-পরিদর্শক (এসআই ) কে বিভিন্ন উপজেলায় বদলি করা হয়েছে। ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) সাইফুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।





