নাটোরে অভিযান চালিয়ে পিটিআই মোড় এলাকা থেকে পাইপগানসহ আরিফুল ইসলাম বাবু (২৪) নামে একজনকে আটক করেছে র‌্যাব-৫। সোমবার রাতে তাকে আটক করা হয়।

আরিফুল শহরের মল্লিকহাটি মহল্লার আমিরুল ইসলামের ছেলে।

র‌্যাব-৫ এর মিডিয়া শাখার সাব ইন্সপেক্টর অহিদ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি অপারেশন দল সোমবার রাত ১০টার দিকে পিআই মোড় এলাকায় অভিযান চালায়।

এসময় একটি পাইপগানসহ আরিফুল ইসলামকে আটক করে। পরে রাত পৌনে ২টার দিকে তাকে নাটোর সদর থানায় সোপর্দ করা হয়।

ঢাকা, ২৬ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেএইচ