যাত্রীবাহী বাসে পেট্রোল বোমায় ১১ যাত্রী দগ্ধ হয়েছেন। আহত হয়েছেন আরো ২৫ জন। ফেনীর দাগনভ’ঞাঁয় মঙ্গলবার রাত ৯ টায় এ ঘটনা ঘটে।
অগ্নিদগ্ধরা হলেন মিলন, খোকন,বেলাল, মামুন, হোসাইন, মানিক, সোবহান, সবুজ, মাকসুদ, খোকন, সেমনা খাতুন প্রমুখ।
এদের মধ্যে খোকন, সবুজ ও ছেমনা খাতুনের অবস্থা গুরুতর। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা দাগানভ’ঞার হাসপাতালে সিকিৎসা নিচ্ছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ৯টার দিকে ফেনী থেকে ছেড়ে যাওয়া বসুরহাট গামী কবির হাট এক্সপ্রেস বাসটি দাগনভ’ঞাঁর আমীরগাঁও এলে এ হামলা চালানো হয়।
জেএ





