রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইংরেজি বিভাগের অধ্যাপক ড. এএসএম রেজাউল করিম সিদ্দিকীকে হত্যার নিন্দা জানিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত স্টিফেন্স ব্লুম মার্শা বার্নিকাট।
রোববার রাতে ঢাকার মার্কিন দূতাবাস থেকে পাঠানো বিবৃতিতে বলা হয়, এ নৃশংস হত্যাকাণ্ডের আমরা নিন্দা জানাই এবং তার মৃত্যুতে যে ক্ষতি হয়েছে তার জন্য শোক প্রকাশ করি।
মার্কিন রাষ্ট্রদূত বলেন, তাকে যারা চিনতেন আমি তাদের সঙ্গে কথা বলেছি এবং জেনেছি যে তিনি একজন বিনয়ী ও সংস্কৃতিমনা মানুষ ছিলেন।
তিনি সেতার ভালোবাসতেন এবং মসজিদে দান করতেন। তার কর্মের যে উত্তরাধিকার তিনি রেখে গেছেন, সহিংস চরমপন্থীদের কোনো দাবিই তাকে ছাপিয়ে যেতে পারবে না।
বার্নিকাট আরো বলেন, এসব হত্যাকাণ্ডের নিন্দা জানাতে এবং অসহিষ্ণুতা ও ঘৃণার বশবর্তী হয়ে যারা এ হামলা করেছে ও অন্যসব হামলার পেছনে যারা রয়েছে তাদের আটক করতে আমি বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানাই।
এসএম





