রাজধানীর কাফরুলে কভার্ডভ্যানের ধাক্কায় রাজু গাজী (২৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
শুক্রবার রাত পৌনে ১০টার দিকে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) সামনে এ দুর্ঘটনা ঘটে।
রাজুর গ্রামের বাড়ি বরগুনা জেলার বামনা উপজেলার কোনাখালী গ্রামে। তার বাবার নাম সাইফুল গাজী।
কাফরুল থানার এসআই মাইনুদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
ঢাকা, ১৯ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, কেএইচ





