নারায়ণগঞ্জে ইফতার মাহফিল না করে ৯ হাজার ২’শ পরিবারকে ঈদ আনন্দ দিবে নারায়ণগঞ্জের ব্যবসায়ীরা। এমনই এক ব্যতিক্রমী আয়োজন করেছেন নারায়ণগঞ্জ-৫ আসন (বন্দর) এমপি সেলিম ওসমান।
তারা সাড়া দিয়ে এ বছর ইফতার মাহফিলের আয়োজন না করে সেই অর্থ দিয়ে হতদরিদ্র ৯ হাজার ২’শ পরিবারের সদস্যদের মুখে ঈদের হাসি ফুটাবে ব্যবসায়ী সংগঠনগুলো।
সেলিম ওসমানের আহবানের একদিন পরই ব্যবসায়ী সংগঠন বিকেএমইএ ও নারায়ণগঞ্জ চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রি সহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠন গুলোর পক্ষ থেকে এ সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া হয়।
যার মধ্যে বিকেএমইএ এর পক্ষ থেকে ৫ হাজার প্যাকেট এবং নারায়ণগঞ্জ চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রি এর পক্ষ ২ হাজার ৫০০ প্যাকেট, বাংলাদেশ ইয়ার্ন মার্চেন্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ৫০০ প্যাকেট, বাংলাদেশ হোসিয়ারী অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ৫০০ প্যাকেট, ক্লথ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ৫০০ প্যাকেট ও নীটিং ওর্নাস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ২০০ প্যাকেট ঈদ সামগ্রী বিতরণ করা হবে।
সোমবার ২০ জুন বিকেল ৪টায় শহরের বঙ্গবন্ধু সড়কে অবস্থিত বিকেএমইএ এর কেন্দ্রীয় কার্যালয়ের সম্মেলন কক্ষে ব্যবসায়ী সংগঠন গুলোর যৌথ উদ্যোগে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সংগঠনগুলোর পক্ষ থেকে দেওয়া ঈদ সামগ্রী প্যাকেটের মধ্যে রয়েছে ১টি করে শাড়ী, ২৫০ গ্রাম গুড়ো দুধ, ১ কেজি চিনি, ও ৪’শ গ্রাম করে চিকন সেমাই।
এসময় সভায় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য ও বিকেএমইএ এবং নারায়ণগঞ্জ চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রি এর সভাপতি সেলিম ওসমান, নারায়ণগঞ্জ চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রি এর সিনিয়র সহ সভাপতি মঞ্জুরুল হক, বিকেএমইএ এর সহসভাপতি (অর্থ) জিএম ফারুক, বিকেএমইএ এ পরিচালক রাশেদ সারোয়ার, হুমায়ন কবির খান শিল্পী, আমির হোসেন বাদশা সহ অন্যান্য ব্যবসায়ী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দরা।
এর আগে রোববার ১৯ জুন নারায়ণগঞ্জ ক্লাবে বাংলাদেশ ইর্য়ান মাচেন্ট অ্যাসোসিয়েশন এর ইফতার মাহফিলে অসহায়, দু:স্থ্য, হত দরিদ্র মানুষের মাঝে ঈদ উদযাপন করতে আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দিতে ব্যবসায়ী সংগঠন গুলোর প্রতি আহবান জানান সংসদ সদস্য সেলিম ওসমান, একই সাথে তিনি নারায়ণগঞ্জ চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রি ও বিকেএমইএ এর সভাপতি পদে রয়েছেন।
ওই ইফতার মাহফিলে তিনি এ বছর নারায়ণগঞ্জ চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রি এর পক্ষ থেকে ইফতার মাহফিল না করে ওই অর্থ দিয়ে অসহায় মানুষের ঈদ উদযাপনে সহযোগিতার ঘোষণা দেন তিনি। পাশাপাশি তিনি অন্যান্য ব্যবসায়ী সংগঠন গুলোকে সহযোগিতা করার আহবান জানান।
আহবানের পরদিনই বিকেএমইএ এর কার্যালয়ের সম্মেলন কক্ষে বিকেএমইএ ও নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স যৌথ সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করেন।
এমআইএস





