২০ দলীয় জোটের অনির্দিষ্টকালের অবরোধের পাশাপাশি সপ্তাহব্যাপী টানা অবরোধের শেষদিনে রাজধানীর বাড্ডায় মিছিল ও পিকেটিং করেছে ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগরী উত্তরের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার সকাল ৮টায় মহানগরী সাংগঠনিক সম্পাদকের নেতৃত্বে উত্তর বাড্ডা এলাকায় এই মিছিল করে স্থানীয় শিবির নেতাকর্মীরা।
মিছিলশেষে বিক্ষুব্ধ শিবিরকর্মীরা রাস্তায় আগুন জ্বালিয়ে রাস্তা অবরোধ ও পিকেটিং এর চেষ্টাও চালায়। এসময় রাস্তায় সব ধরনের যান চলাচল বন্ধে হয়ে যায়।
মিছিলে অন্যান্যের মধ্যে ঢাকা মহানগরী উত্তরের ছাত্র আন্দোলন সম্পাদক, বাড্ডা দক্ষিণ থানা সভাপতি, ভাটারা থানা সভাপতিসহ স্থানীয় শিবির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ইআর





