নৈশকোচ উল্টে দু'জন নিহত এবং আরো ৪৮ জন আহত হয়েছেন। শনিবার সকালের নীলফামারীর সৈয়দপুরে পৃথক সড়ক এ দুর্ঘটনা ঘটে।
সৈয়দপুর থানার ওসি ইসমাইল হোসেন জানান, সকালে কামারপুকুর ইউনিয়নের কলাবাগান এলাকায় মালবাহী একটি ট্রাক একটি ভটভটিকে ধাক্কা দিলে একজনের মৃত্যু হয়।
একই সময়ে কামারপুকুর ব্রিজের কাছে যাত্রীবাহী একটি নৈশকোচ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে ঘটনাস্থলে এক শিশু নিহত হয়। এ ঘটনায় বাসের আরো ৪৮ যাত্রী আহত হন। আহতদের স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হচ্ছে।
এদের মধ্যে তিন জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
এআর





