টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বঙ্গবন্ধু সেতু পূর্ব প্রান্ত থেকে প্রাইভেটকার ভর্তি ১৫২০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ।

এ সময় সাঈদুর রহমান(২৭) ও কামাল হোসেন (৩৮) নামে ২ জনকে আটক করা হয় বলে জানা যায়।

আটককৃতদের বাড়ি যশোর জেলার চৌগাছা উপজেলার বিশ্বাস পাড়া গ্রামে।

আজ বুধবার সকাল ১১টার দিকে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানা পুলিশ তাদেরকে আটক করে।

বঙ্গবন্ধু পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) আখেরুজ্জামান জানান, বেনাপোল থেকে ছেড়ে আসা একটি প্রাইভেটকার ( চট্ট মেট্রো গ-১১-১৫৫৫) ১৫২০ বোতল ফেনসিডিল নিয়ে ঢাকার দিকে যাচ্ছিল।

গোপন সংবাদের ভিত্তিতে ওই প্রাইভেটকারটিতে তল্লাশি চালিয়ে পুলিশ ১৫২০ বোতল ফেনসিডিল উদ্ধার করে ও দুই মাদক ব্যবসায়ী আটক করে।

প্রাইভেটকারটিকে জব্দ করা হয়েছে। এ ব্যাপারে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।

এসএইচ