নারায়ণগঞ্জের রূপগঞ্জের এশিয়ান হাইওয়ে সড়কে বিআরটিসি বাসের সাথে মালবাহী কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় গাড়ী দুটি সড়কের পাশে পড়ে যায়।

এতে দুই গাড়ীর চালকসহ ৪ জন আহত হয়েছেন। বুধবার সকাল সাড়ে ৭টার দিকে সড়কের পোনাব এলাকায় এ ঘটনা ঘটে। এদিকে এ দুর্ঘটনার কারণে সড়কের উভয়দিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। চরম ভোগান্তিতে পড়েছে দূরপাল্লার মালবাহী বিভিন্ন ধরনের যানবাহন চালক ও যাত্রী সাধারণ।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৭ টার দিকে কুড়িল বিশ্বরোড থেকে আসা ভুলতাগামী বিআরটিসি সার্ভিসের মিনিবাস ( ঢাকা মেট্রো- জ- ১১-০০৬৫) এর সাথে গাজীপুরগামী মেসার্স কাজী পরিবহন সংস্থার মালবাহী কাভার্ডভ্যান (ঢাকা মেট্রো-ট-১৩-০৯০৭) এশিয়ান হাইওয়ে সড়কের পোনাব এলাকায় পৌছালে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।

জেড