পবিত্র ঈদ-উল ফিতরকে সামনে রেখে দুঃস্থদের খাদ্য নিশ্চিত করতে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় ভিজিএফ’র ২শ' ৮৮ মেট্রিক টন চাল বরাদ্দ দিয়েছে সরকার।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্রে জানা গেছে, সুন্দরগঞ্জ উপজেলার ১৫ ইউনিয়নের ২৮ হাজার ৮শ' ৭ জন দুঃস্থ-অসহায় মানুষ জনপ্রতি ১০ কেজি হারে এই খাদ্য সহায়তা পাবে।

এছাড়া পৌর এলাকার ১ হাজার ৫’শ ৪০ জন দুঃস্থ-অসহায় মানুষের জন্য একই হারে পৃথকভাবে ভিজিএফ খাদ্য শষ্য।

এআর