সিরাজগঞ্জে ১৫ হাজার ৫ শ’ টাকার জালনোট ও মোটরসাইকেলসহ সাগর আলী (৩৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
সোমবার রাতে জেলার কামারখন্দ উপজেলা ভদ্রঘাট কুটীরচর এলাকা থেকে তাকে আটক করা হয়।
কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মখর্তা (ওসি) দুলাল হোসেন জানান, রাত সাড়ে ৯টার দিকে ভদ্রঘাট কুটীরচল এলাকায় পুলিশ বিভিন্ন যানবাহন তল্লাশী করছিলো।
এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই যুবক মোটরসাইকেল ফেলে বেইলী ব্রিজের উপর থেকে লাফ দিয়ে পালানোর চেষ্টা করে।
পরে পুলিশ তাকে আটক করে। তার দেহ তল্লাশী করে ৬টি এক হাজার টাকা ও ১৯টি পাঁচশত টাকার নোটসহ মোট ১৫ হাজার ৫ শ’ টাকা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসায় তিনি দীর্ঘদিন ধরে জালটাকার ব্যবসার সাথে জড়িত বলে স্বীকার করেছেন।
আটক সাগর হোসেন সিরাজগঞ্জ শহরের গোশালা মন্ডল পাড়া মহল্লার মৃত আফের আলীর ছেলে। তার বিরুদ্ধে প্রচলিত আইনে মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি।
এমকে





