রাজধানীর পুরান ঢাকা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে এক দম্পতি আহত হয়েছেন।

রোববার বিকাল ৩টার দিকে তারা গুলিবিদ্ধ হন। তাদের উদ্ধার দ্রুত ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।

আহতরা হলেন, আবুল সরদার (৪৫) ও তার স্ত্রী রিনা আক্তার (৩৫)। তারা গোয়াল ঘাট টিপু সুলতান রোডে থাকেন।

তারা দুইজন রিকশায় চড়ে নবাবপুর এলাকায় তার এক ভাইয়ের দোকানে যাচ্ছিলেন। নবাবপুর এলাকায় এলে হঠাৎ কোথা থেকে গুলি এসে তাদের হাতে লাগে। কে, কোথা থেকে, কোন উদ্দেশে গুলি ছুড়লো, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

কেএইচ