রাজধানীর পুরান ঢাকায় সন্ত্রাসীদের গুলিতে মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) এসআই মোহাম্মদ মাহবুব (৩৫) গুলিবিদ্ধ হয়েছেন। তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার দুপুর ২টার দিকে তাঁতীবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

ডিবির উপপুলিশ কমিশনার (ডিসি) মাহবুব জানান, আটক করতে গেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা গুলি করে। এতে ডিবির এসআই মাহবুব গুলিবিদ্ধ হন। তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এম আর